ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশ মুখে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট ও সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে মিরকাদিমের ও ধলেশ্বরী নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল মাবুদের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহল চলছিল। সে সময় মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনা এলাকায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ অভিযান চালায়। অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো সাদ্দাম হোসেন,(৩৮) বোরহান উদ্দিন(২৮) মোঃ রোমান(২৩), তারামিয়া(৩৮), ইউনুস আলী(৩৮) ইসমাইল হোসেন,(২৭)আব্দুর রহমান(২৭) সুলাইমান(৩৪) শরীফ হোসেন(৩২)  মোঃ আরমান (২৩)। পরে তাঁদের দেহ তল্লাশি ও নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত বলে দাবি করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা  করা হয়েছে।

আব্দুল মাবুদ জানান, কয়েকদিন আগে গজারিয়ার লস্করদি থেকে দুজন নৌ ডাকাত গ্রেপ্তার করা হয়। ওই নৌ ডাকাতদের তথ্যের ভিত্তিতে এই ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ডাকাত সদস্যদের বাড়ি সিরাজদিখান উপজেলা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

আপডেট সময় ০৯:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬