ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু

আকাশ জাতীয় ডেস্ক:

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল রাজনীতি ও রাষ্ট্র শাসনে বড় ধরনের পরিবর্তন আসবে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সরকারের আর কারও মধ্যে পরিবর্তনের তেমন কোন ছাপ নেই। সরকারের মন্ত্রী এমপি ও দলীয় নেতাকর্মীদের মাঝে পুরোনো রাজনৈতিক ভাষা ও চরিত্র পুর্ণমাত্রায় লক্ষণীয়।

শনিবার (১৩ জুন) সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এবি পার্টি রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও দলের যুব শাখা এবি যুব পার্টির আহ্বায়ক যুবনেতা শাহাদাতুল্লাহ টুটুল।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মিলিত অংশ আজ সংসদে। সরকার ও বিরোধী দল উভয়ই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। সংস্কার ও সুশাসন কীভাবে নিশ্চিত করা যায় এ সংসদে সে আলোচনা প্রাধান্য পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি পুরোনো কায়দায় একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছু্ঁড়ি ও প্রধানমন্ত্রীর প্রশংসার ফুলঝুরি। আমরা এও দেখছি উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের অফিস ও গাড়ি সুবিধার আলোচনায় উভয় পক্ষ আবার একজোট।

সীমান্তবর্তী এলাকায় পুশইনের বিরুদ্ধে সাধারণ জনগণ ও বিজিবি’র যৌথ প্রতিরোধের প্রশংসা করে জনাব মঞ্জু বলেন, জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ঐক্যই আমাদের সার্বভৌমত্বের রক্ষাকবচ। সংসদে উত্থাপিত বাজেটের সমলোচনা করে তিনি বলেন, মূল্যস্ফীতি এখন ১০ ছুঁইছুঁই। তিন মাসে সরকার প্রায় অর্ধলক্ষ কোটি টাকা ট্রেজারি বিল থেকে লোন করে ফেলেছে। ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা আনার পরিবর্তে সরকার অনবরত ঝুঁকি তৈরি করে যাচ্ছে। এমতাবস্থায় আরও বেশি ঘাটতি ও ঋণ নির্ভর বাজেট জনগণকে সাময়িক বোকা বানানোর অপচেষ্টা ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যায় সংকোচন নীতি গ্রহণ করেছেন। প্রটোকল কমানো, সময়ানুবর্তিতা ও অযথা প্রশংসা এড়িয়ে চলার রীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কিন্তু তার মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, দলান্ধ আমলা গোষ্ঠী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তা অনুসরণের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি জাতীয় সংসদে পুশইনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সর্বসম্মত নিন্দা প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেও দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এককভাবে সফল হতে পারেনি, বরং ছাত্র-জনতার অভূতপূর্ব জুলাই বিপ্লবের মধ্য দিয়েই আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। তাই এ সরকারকে অবশ্যই গণআকাঙ্ক্ষার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে।

সদ্য ঘোষিত জাতীয় বাজেট প্রসঙ্গে বলেন, কেবল সরকারি কর্মচারীদের পে-স্কেল বা সুযোগ-সুবিধা বৃদ্ধি করলেই চলবে না। এ অর্থনৈতিক সংকটের সময়ে দেশের বিশাল মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সাধারণ মানুষের কথাও সরকারকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

সীমান্তে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, নিরীহ নারী ও শিশুদের অন্যায়ভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে (পুশইন) ভারত চরম অমানবিক আচরণ করছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্বল ও নতজানু পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার এমন ধৃষ্টতা দেখানোর সাহস পাচ্ছে। অবিলম্বে ভারতের এ অপচেষ্টা বন্ধে এবং দেশের সীমান্ত সুরক্ষায় সরকারকে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

শাহাদাতুল্লাহ টুটুল বলেন, রংপুরের মাটি ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের প্রেরণা জুগিয়েছে। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, দেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে সরকারকে আরও আন্তরিকতার পরিচয় দিতে হবে। কেবল মুখের কথায় নয়, বাস্তবে এর প্রতিফলন দেখতে চায় জনগণ। তরুণদের কর্মসংস্থানের ওপর জোর দিয়ে যুবনেতা টুটুল আরও বলেন, দেশের বেকারত্ব দূরীকরণ এবং যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে যুব কর্মসংস্থান ও প্রশিক্ষণে সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। যুবসমাজের উন্নয়ন ছাড়া বিপ্লবের প্রকৃত সুফল ঘরে তোলা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন এবি পার্টি রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ। প্রতিনিধি সম্মেলনে দলের ৫ বছরের কর্মকান্ড পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় নেতারা প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণসহ আগামী দিনে রংপুর বিভাগে দলের কার্যক্রম সংক্রান্ত পরিকল্পনা নিয়ে মতামত ও প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ফিরোজ কবির, রংপুর মহানগর সদস্যসচিব মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, গাইবান্ধা জেলা আহ্বায়ক খাইরুল আলম, নীলফামারী জেলা আহ্বায়ক মাওলানা লিয়াকত আলী, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক নজরুল ইসলাম, রংপুর মহানগর সিনিয়র যুগ্ম- আহবায়ক অধ্যাপক গোলজার হোসেন, রংপুর জেলা সদস্য সচিব এনামুল হক, পঞ্চগড় জেলার সদস্য সচিব মোমিন সরকার, লালমনিরহাট জেলার সদস্য সচিব আশরাফুল আলম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু

আপডেট সময় ০৬:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬