ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

পেট্রোল ঢেলে বৃদ্ধ বাঁশিওয়ালার দোকান পুড়িয়ে দিল যুবক

আকাশ জাতীয় ডেস্ক: 

পাবনার ঈশ্বরদীতে দোকানের সামনে মাদক নিয়ে কথা বলা ও ঝগড়াবিবাদ করতে নিষেধ করায় পেট্রোল ঢেলে হতদরিদ্র এক বৃদ্ধের দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে হতদরিদ্র বাঁশিওয়ালা রহমত আলীর (৮০) দোকানে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেয় রতন নামের এক স্থানীয় যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে রহমত আলীর দোকানের সামনে রতন তার স্ত্রীর সঙ্গে মাদক নিয়ে ঝগড়া করছিল। রহমত আলী দোকানের সামনে এমন কর্মকাণ্ড করতে নিষেধ করলে রতন ক্ষুব্ধ হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। সেই আক্রোশ থেকে শনিবার দুপুরে প্রকাশ্যে রহমত আলীর দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দাশুড়িয়ার হঠাৎপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে রতন।

ঘটনার আকস্মিকতায় আশপাশের গ্রামবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে দোকানের কাঠামো রক্ষা পেলেও ভেতরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আশি বছর বয়সী হতদরিদ্র রহমত আলী একসময় ঈশ্বরদীর পথে পথে বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করতেন। জীবনের পড়ন্ত বেলায় তার এই কষ্ট দেখে ২০২৩ সালে ‘সমকাল সুহৃদ সমাবেশ’-এর ঈশ্বরদী ইউনিটের সদস্যরা তাকে দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে একটি দোকানঘর তৈরি করে দেন এবং মালামাল কিনে দেন। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরুল কায়েস নিজে উপস্থিত থেকে মানবিক এই উদ্যোগের উদ্বোধন করেছিলেন।

সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর. কে. বাবু ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ বলেন, আমরা সুহৃদরা মানবিক উদ্যোগের অংশ হিসেবে বৃদ্ধ রহমত আলীর পাশে দাঁড়িয়েছিলাম। তার দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

পেট্রোল ঢেলে বৃদ্ধ বাঁশিওয়ালার দোকান পুড়িয়ে দিল যুবক

আপডেট সময় ০৮:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬