ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ছেলের হাতে বাবা খুন

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের চাকরিয়ায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বৃদ্ধ খলিলুর রহমান (৬৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত খলিলুর রহমান পৌরসভার ৬নং ওয়ার্ড মৌলভীরকুম এলাকার মৃত নুর ছমদের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদকাসক্ত ছেলে মিনারুল ইসলাম তার বাবা খলিলুর রহমানকে কুপিয়ে পুরো শরীর ক্ষতবিক্ষত করে। এ সময় দায়ের কোপে বৃদ্ধ খলিলুর রহমানের শরীর থেকে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছেলের হাত থেকে তার পিতাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ খলিলুর রহমানের লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় দায়ের কোপের চিহ্ন পাওয়া গেছে। বাম হতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের ছেলে মিনারুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ছেলের হাতে বাবা খুন

আপডেট সময় ০৬:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬