ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প পুতিনের পর এবার চীনে যাচ্ছেন শেহবাজ শরিফ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা এবং চলমান শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে বেইজিংয়ে বৈঠকে বসছেন চীন ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত বেইজিং সফর করবেন।

আজ বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বেইজিং সফরে চীনের নেতৃত্বের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

মুখপাত্র আরও বলেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন পাকিস্তানের সঙ্গে মিলে গঠনমূলক ভূমিকা পালন করবে। শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ অবসানে পাকিস্তানের ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ মধ্যস্থতাকে বেইজিং পূর্ণ সমর্থন দেয়।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে।

এই কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় বৃহস্পতিবার তেহরান সফর করছেন পাকিস্তানের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ফিল্ড মার্শাল আসিম মুনির।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ মে) স্থানীয় সময় সন্ধ্যার দিকে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি বেইজিংয়ে অবতরণ করে।

দীর্ঘ প্রায় এক দশক পর গত ১৩ এপ্রিল চীন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। তিন দিনের সফর শেষে দেশে ফেরেন তিনি। এরপর বেইজিংয়ে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত দুই সপ্তাহের মধ্যে চীনে গেলেন এই দুই বিশ্বনেতা। এর মধ্যেই চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্প পুতিনের পর এবার চীনে যাচ্ছেন শেহবাজ শরিফ

আপডেট সময় ১০:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬