ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাস ফিল্ডে নতুন কূপ খননের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ‘মূল্যায়ন-কাম-উন্নয়ন’ কূপ খনন কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার জ্বালানি খাতে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশের গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

প্রতিমন্ত্রী জানান, কামতা-২ এবং তিতাস গ্যাস ফিল্ডের তিনটিসহ মোট চারটি নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে। এসব কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

তিনি বলেন, নতুন এই চারটি কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হলে গ্যাসের অভাবে যেসব কলকারখানা উৎপাদন বন্ধ রেখেছে, সেগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাবে। এতে হাজারো মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং জ্বালানি আমদানিজনিত বৈদেশিক মুদ্রার ওপর চাপও অনেকটা কমে আসবে।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য পর্যায়ক্রমে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমদানিনির্ভরতা কমিয়ে এনে পুরোপুরি স্বাবলম্বী হওয়া। সাশ্রয়ী মূল্যে জনগণের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সরকারের প্রধান অঙ্গীকার।

অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ধারণক্ষমতা চাহিদার তুলনায় কম হওয়ায় সরকার চাইলেই প্রয়োজনমতো গ্যাস আমদানি করতে পারছে না। তবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই তাৎক্ষণিক সমস্যা সমাধানের পাশাপাশি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আবাসিক খাতে গ্যাস সংযোগ প্রসঙ্গে তিনি জানান, সরকারের অগ্রাধিকার তালিকায় শীর্ষে রয়েছে শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই দুই খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করার পরই আবাসিক গ্রাহকদের বিষয়টি বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক এবং প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিনসহ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গ্যাস উৎপাদনে স্বাবলম্বী হতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬