ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ টাকা চাঁদার দাবিতে অটোচালককে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদার দাবিতে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) ভোরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

নিহত মুমিনুল মিয়া সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত চাঁদাবাজ শাহিন মিয়া পলাতক রয়েছে।

ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। এ সময় চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় শাহিন মিয়া দীর্ঘদিন ধরে অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহন থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। গত রোববার বিকালে মুমিনুল মিয়া তার অটোরিকশা নিয়ে ওই এলাকায় অবস্থান করলে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন।

মুমিনুল জানান, তিনি আগেই চাঁদা পরিশোধ করেছেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহিন মিয়া অটোরিকশাচালককে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুসি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

সকাল সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ দড়িকান্দি এলাকায় আনা হলে স্বজন ও এলাকাবাসী ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে লাশ রেখে অবরোধ করেন এবং বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন গত সোমবার রাতে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। ওই মামলায় শাহিন মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে।

নিহতের স্ত্রী রিনা বেগম বলেন, আমার স্বামী খুবই সহজ-সরল মানুষ ছিলেন। দ্বিতীয় দফায় ১০ টাকা চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ব্রেনস্ট্রোক করেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ওসি গোলাম সারোয়ার বলেন, চাঁদা দাবির ঘটনায় করা মামলা এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ টাকা চাঁদার দাবিতে অটোচালককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৭:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬