ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, বহু শিক্ষার্থী অপহরণ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যে বন্দুকধারীরা একটি স্কুলে হামলা চালিয়ে অপহরণ করেছে বহু শিক্ষার্থীকে। শনিবার বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটেছে আসকিরা-উবা স্থানীয় সরকার এলাকার মুসা প্রাইমারি অ্যান্ড জুনিয়র সেকেন্ডারি স্কুলে। ক্লাস চলাকালে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা। স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা উবাইদাল্লাহ হাসান রয়টার্সকে জানিয়েছে, সকাল ৯টার দিকে হামলাকারীরা স্কুলে ঢুকে পড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী পাশের ঝোপে পালিয়ে যেতে সক্ষম হলেও অনেককে ধরে নিয়ে যাওয়া হয়।

স্কুলের এক শিক্ষক জানান, হামলাকারীরা সংঘবদ্ধভাবে অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় সংসদ সদস্য মিদালা উসমান বালামি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে দ্রুত শিক্ষার্থীদের উদ্ধারে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নাইজেরিয়ার উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরেই সশস্ত্র বিদ্রোহ ও অপহরণের ঘটনায় অস্থির। বিশেষ করে বোরনো রাজ্যকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অন্যতম ঘাঁটি হিসেবে ধরা হয়। ২০১৪ সালে চিবোক থেকে শত শত স্কুলছাত্রী অপহরণের ঘটনার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় আসে দেশটি। বিশ্লেষকদের মতে, সরকারি নিয়ন্ত্রণ দুর্বল থাকা গ্রামীণ এলাকাগুলোতে অপহরণ এখন সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ আদায়ের বড় মাধ্যম হয়ে উঠেছে।

এদিকে শুক্রবার পৃথক আরেক ঘটনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়ো রাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয় থেকেও কয়েকজন শিক্ষার্থীকে অপহরণের খবর পাওয়া গেছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি অপহরণকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, বহু শিক্ষার্থী অপহরণ

আপডেট সময় ০৪:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬