ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার জালান কাপার বাতু ৫-এ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার ভোরে পথচলার সময় একটি দ্রুতগামী গাড়ি ওই যুবককে ধাক্কা দিলে তিনি পাশের একটি গভীর ড্রেনে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে সেখানকার পুলিশ বলছে, ভোরে বন্দর ক্লাং অভিমুখে যাওয়ার সময় একটি কালো রঙের স্পোর্টস ইউটিলিটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই পথচারী বাংলাদেশিকে সরাসরি চাপা দেয়। এতে ওই ব্যক্তির পেটে মারাত্মক আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘাতক গাড়িটি দুর্ঘটনার পর না থেমে দ্রুত গতিতে পালিয়ে যায়।

এক বিবৃতিতে উত্তর ক্লাং জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এস. বিজয়া রাও জানান, পুলিশ বর্তমানে পলাতক চালক ও ঘাতক গাড়িটিকে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জনসাধারণকে এই দুর্ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

এদিকে, ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনাল ডিরেক্টর আহমেদ মুখলিস মোখতার জানান, ভোর ৩টা ২৩ মিনিটে তারা জরুরি ফোন পান এবং দ্রুত উত্তর ক্লাং ফায়ার স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে পাঠান।

সবাইকে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান বিজয়া রাও। যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬