ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড্ডায় গ্যাস লিকেজে ম্যানহোলে আগুন, সড়কে তীব্র যানজট

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর উত্তর বাড্ডা কাঁচাবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে একটি ম্যানহোলে আগুন লেগেছে। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সড়কের দুটি লেন বন্ধ রাখা হয়। এতে করে কুড়িল থেকে রামপুরামুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাফিক বাড্ডা জোনের আওতাধীন উত্তর বাড্ডা কাঁচাবাজার এলাকার ইনকামিং সড়কের একটি ম্যানহোল থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ওই এলাকার আরও দুটি ম্যানহোলে গ্যাস লিকেজ শনাক্ত করা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গ্যাস লিকেজের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট।

গুলশান ট্রাফিক বিভাগ জানায়, গ্যাস লিকেজজনিত ঝুঁকির কারণে ভারী যানবাহন চলাচলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইনকামিং সড়কের দুটি লেন বন্ধ রাখা হয়েছে। বর্তমানে একটি লেনে সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ কারণে ওই সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে কুড়িল থেকে রামপুরাগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড্ডায় গ্যাস লিকেজে ম্যানহোলে আগুন, সড়কে তীব্র যানজট

আপডেট সময় ০৮:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬