ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ চলাচল স্বাভাবিক করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান পুনরায় চালুর কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।

ট্রাম্প জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের ওই সামরিক অভিযানটি গত সপ্তাহের মঙ্গলবার সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই।

পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

তিনি বলেন, “অনেকে বলছেন- আমার কোনও পরিকল্পনা আছে কি না। অবশ্যই আছে। আমার কাছে সবচেয়ে ভালো পরিকল্পনা রয়েছে।”

ট্রাম্প আরও দাবি করেন, “ইরান সামরিকভাবে পুরোপুরি পরাজিত হয়েছে। তাদের কিছু সক্ষমতা হয়তো এখনও বাকি আছে, যা তারা এই সময়ের মধ্যে গড়ে তুলেছে। আমরা চাইলে একদিনের মধ্যেই তা ধ্বংস করতে পারবো।”

তবে তিনি জোর দিয়ে বলেন, তার পরিকল্পনার মূল বিষয় একটাই- “ইরান কখনওই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।”

যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

নিউক্লিয়ার ডাস্ট’ সরানো নিয়ে অনিশ্চয়তা-

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের আলোচকরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে, ধ্বংস হওয়া পারমাণবিক স্থাপনাগুলো থেকে ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা তেজস্ক্রিয় অবশিষ্টাংশ সরানোর প্রযুক্তি তেহরানের নেই।

তার ভাষায়, যুক্তরাষ্ট্র এখনও জানে না কীভাবে ইরানে প্রবেশ করে সেই তেজস্ক্রিয় উপাদান সরানো সম্ভব হবে। বিষয়টি ভবিষ্যৎ আলোচনার অংশ হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময়ও তিনি পুনর্ব্যক্ত করেন যে, ইরানকে কখনওই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।

হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা-

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহেও চাপ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ‘প্রজেক্ট ফ্রিডম’ পুনরায় চালু হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প

আপডেট সময় ১০:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬