ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩৯ বাংলাদেশিসহ ৪৪ অভিবাসী আটক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যে নির্মাণ খাতে কর্মরত ৪৪ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

রোববার (১০ মে) পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১১ মে) কেদাহ রাজ্য ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, আটককৃতদের মধ্যে ৩৯ জন বাংলাদেশি, চারজন ইন্দোনেশীয় এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

‘অপ সাপু’ নামের বিশেষ অভিযানে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানে যেসব অনিয়ম ধরা পড়েছে তার মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, পাসের অপব্যবহার এবং বৈধ ভ্রমণ নথি না থাকা।

জানা গেছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বান্দার দারুলামানে একটি বাণিজ্যিক ভবনের নির্মাণস্থলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ১২ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন।

অভিযানের সময় মোট ৪৭ জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এর মধ্যে তিনজন মালয়েশিয়ার নাগরিক এবং ৪৪ জন বিদেশি নাগরিক ছিলেন। পরবর্তী তদন্তে ৪৪ বিদেশিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং সংশ্লিষ্ট ইমিগ্রেশন বিধিমালার আওতায় তদন্ত চলছে।

আটককৃতদের বয়স ২২ থেকে ৪৪ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ৩৯ বাংলাদেশিসহ ৪৪ অভিবাসী আটক

আপডেট সময় ০৯:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬