ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে হাতে লেখা ৬০ পৃষ্ঠার বিরল কুরআন

আকাশ জাতীয় ডেস্ক: 

পবিত্র মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কুরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে হাতে লেখা বিরল এক পাণ্ডুলিপি। মাত্র ৬০ পৃষ্ঠার এই কোরআনের প্রতিটি পাতায় একটি করে সম্পূর্ণ পারা অত্যন্ত শৈল্পিকভাবে বিন্যস্ত করা হয়েছে। কুরআনটি দেখতে ভিড় জমাচ্ছেন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ।

সৌদি প্রেস এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

অনন্য নির্মাণশৈলী ও শৈল্পিক সূক্ষ্মতায় ঘেরা এই পাণ্ডুলিপিটি তিউনিসিয়ার একটি প্রকাশনা সংস্থা থেকে মুদ্রিত। এটি যুগ যুগ ধরে পবিত্র কোরআনের প্রতি মুসলিম উম্মাহর বিশেষ যত্ন ও মমত্বের অনন্য নিদর্শন বহন করছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, এই বিশেষ পাণ্ডুলিপিটি শুধু ধর্মীয় পবিত্রতা নয়, বরং আরবি ক্যালিগ্রাফি এবং কুরআনের আয়াতের বিশেষ বিন্যাস শৈলীকেও ফুটিয়ে তুলেছে। এটি তৈরির সময় ক্যালিগ্রাফি ও কারুকার্যের যে সূক্ষ্ম সমন্বয় করা হয়েছে, তা দর্শকদের মুগ্ধ করছে। পবিত্র কুরআনকে চমৎকার ও বৈচিত্র্যময় শৈল্পিক রূপে উপস্থাপন ও সংরক্ষণের যে ঐতিহাসিক প্রচেষ্টা চলে আসছে, এই পাণ্ডুলিপিটি তারই একটি অংশ।

হেরা কালচারাল ডিস্ট্রিক্টের এই জাদুঘরে ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে আধুনিক ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তি, যা দর্শনার্থীদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করে। ইসলামের সূচনালগ্ন থেকে যুগে যুগে কুরআনের লিখনশৈলী ও প্রকাশনার যে বিবর্তন হয়েছে, তার একটি স্বচ্ছ চিত্র এখানে তুলে ধরা হয়েছে।

মক্কার ঐতিহাসিক গুরুত্ব এবং ওহী বা প্রত্যাদেশের অবতরণস্থল হিসেবে এই জাদুঘরটি এখন দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে হাতে লেখা ৬০ পৃষ্ঠার বিরল কুরআন

আপডেট সময় ০২:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬