ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে ঘটনাটি ঘটে।

ঋত্বিক সাহা ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। সে পুরুড়া এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার সকালে নিজ বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ঋত্বিকের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেলা ১টার দিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬