ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

তুরস্কে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আকাশ জাতীয় ডেস্ক:

তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠেয় ‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে তুরস্কে গেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রবিবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরকালে তিনি তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এতে দুই দেশের মধ্যে যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং প্রশিক্ষণ বিনিময় বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া ক্রীড়া কূটনীতি জোরদার করতে প্রতিমন্ত্রী তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। সেখানে বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গ্রহণের বিষয়ে আলোচনা হবে।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় খেলাগুলোকে তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাবে।

এছাড়া তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘একে পার্টি’র প্রতিনিধিদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে আগেই উল্লেখ করেছেন, বাংলাদেশ বর্তমানে জনসংখ্যাগত সুবিধা (Demographic Dividend) পর্যায়ে রয়েছে। এই সফর ওআইসি সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক জোরদার এবং দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সফর শেষে আগামী ১৪ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত: অন্ধ্র উপকূলে ১৫০ কিমি বেগে ঝড়ের তাণ্ডব

তুরস্কে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট সময় ০১:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬