ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পকে ধুয়ে দিলেন হিলারি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়াকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মন্তব্য পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ‘এখন আমাদের একটি অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে, পূর্ব এশিয়ায় একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে।’

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে হিলারি এই আশঙ্কার কথা জানান। রোববার সাক্ষাৎকারটি টিভিতে সম্প্রচারিত হবে বলে জানানো হয়। ইরানের সঙ্গে করা পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বের হয়ে আসার হুমকিরও সমালোচনা করেন হিলারি। তিনি বলেন, ‘আমাদের মিত্র জাপানের আকাশসীমার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ফেলা হচ্ছে। এখন তারা হয়তো ভাবছে আমেরিকার উপর আর নির্ভর করা যাবে না।’

বারাক ওবামার সরকারে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন হিলারি ক্লিনটন। তিনি উত্তর কোরিয়া সংকটে কূটনীতিক সমাধানের উপর জোর দেওয়ার কথা বলেন। হিলারি বলেন, ট্রাম্পের উত্তেজক মন্তব্য কিম জং উনের হাতে বল ঠেলে দেবে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের পদক্ষেপে ট্রাম্পের হস্তক্ষেপেরও সমালোচনা করেন সাবেক এই সিনেটর।

টিলারসন চীন ও পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলে আসছিল। সেখানে ট্রাম্প বিভিন্ন উত্তেজক মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিচ্ছেন বলে অভিমত হিলারি ক্লিনটন। উল্লেখ্য ২০১৬ সালের নভেম্বরের নির্বাচনে অল্পের জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হিলারি ক্লিনটন। নির্বাচনে বিজয়ী হলে তিনি হতেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পকে ধুয়ে দিলেন হিলারি

আপডেট সময় ১১:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭