ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএলে ফিক্সিংকাণ্ডে শাস্তির মুখে ৫ ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ৫ ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আনেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোচিত-সমালোচিত আসর ছিল বিপিএল ২০২৫। এ আসরে ফিক্সিংয়ের মতো ঘটনাও সামনে এসেছিল। পরবর্তীতে সেটি নিয়ে তদন্তে নেমেছিল বিসিবি।

এ ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গত বছরই ৯০০ পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল বিসিবির কাছে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট করে সেই প্রতিবেদনের কিছু জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, পুরো তদন্তে আমার ছিলাম না, তথ্য সংগ্রহতেও আমরা ছিলাম না, অনেক তথ্যও আমাদের কাছে ছিল না। পরবর্তীতে যখন আমাদের কাছে এটা উপস্থাপন করা হয়েছে– তখন আমাদের বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যদি পর্যাপ্ত প্রমাণ থাকে, তাহলে বাস্তবায়ন করেন (শাস্তি)।

পাঁচজনের জড়িত থাকার কথা জানিয়ে তামিম ইকবাল বলেন, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাঁচজন ক্রিকেটারের শাস্তির বিষয়ে জানানো হবে।

টাইগার ক্রিকেট বোর্ড জানিয়েছে, আইসিসির দুর্নীতিবিরোধী ধারা ভাঙার কারণে পাঁচ জনকে অভিযুক্ত করেছে। তারা হলেন— চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-স্বত্বাধিকারী মোহাম্মদ তাওহিদুল হক তাওহিদ, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক এবং ক্রিকেট সংগঠক সামিনুর রহমান। এই পাঁচ জনের বিরুদ্ধে ২০২৬ বিপিএলে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপিএলে ফিক্সিংকাণ্ডে শাস্তির মুখে ৫ ক্রিকেটার

আপডেট সময় ০৬:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬