ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৩ মে) বেলা ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ গণমাধ্যমকে বলেন, পরীক্ষার মাত্র ৭ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। দ্রুত প্রথম মেধাতালিকা থেকে ভর্তিপ্রক্রিয়া শুরু করা হবে।

ফল দেখা যাবে যেভাবে-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দুইভাবে দেখতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রথমত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশন গিয়ে NU ATHN Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

দ্বিতীয়ত, ভর্তিবিষয়ক ওয়েবসাইট এর মাধ্যমে ফল দেখা যাবে। ফল দেখার ধাপসমূহ হলো—প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সাইনইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর সামনে আসবে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলে ফলাফল দেখা যাবে। এছাড়া ফলাফলের শিট ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

মেধাতালিকায় স্থান পাওয়াদের করণীয়-

প্রকাশিত ফলাফলে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে চূড়ান্ত ভর্তির ফরম পূরণ করতে হবে। এরপর ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। নির্বাচিত কলেজে চূড়ান্ত ভর্তি ফরম, মার্কসশিট ও ছবি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের ১৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নিতে আবেদন করেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১ বিভাগে ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। ফলে শূন্য আসন ও ভর্তিচ্ছু প্রায় সমান।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হতো। গত বছর থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬