ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফারুকী আমাদের কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন : অরুণা বিশ্বাস

আকাশ বিনোদন ডেস্ক :

বিগত অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঘিরে গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে এসে আবেগাপ্লুত হয়ে তিনি এসব কথা বলেন।

লাইভে অরুণা বিশ্বাস বলেন, কিছু শিল্পীর জীবন শেষ করে দেওয়া হয়েছে। তার দাবি, ফারুকী মনে করছেন তিনি জিতে গেছেন, তবে বাস্তবে তা নয়।

তিনি আরও বলেন, দেশে থেকে স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি। কোথাও কাজের সুযোগ পাননি বলেও অভিযোগ করেন তিনি। যেখানেই গেছেন, সেখানে বাধার মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেন।

অরুণা বিশ্বাস বলেন, তিনি নিজের দেশকে ভীষণ মিস করেন। কিন্তু পরিস্থিতির কারণে তিনি কাজ করতে পারেননি এবং বিভিন্ন জায়গায় প্রবেশের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন।

ফেসবুক লাইভে তিনি একটি অনুষ্ঠানের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। সেখানে উপস্থিত আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। একজন শিল্পী ও দেশের নাগরিক হিসেবে সবার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি তার মধ্যে কাজ করেছে।

তিনি বলেন, নিজের দেশ থেকে এভাবে চলে যেতে হবে, তা কখনো ভাবেননি। তবে তাকে কেউ সরাসরি কিছু বলেনি, নিজের সিদ্ধান্তেই দেশ ছেড়েছেন বলে জানান।

এয়ারপোর্টে এক ব্যক্তির আচরণের কথাও উল্লেখ করেন অরুণা বিশ্বাস। তিনি বলেন, ওই ব্যক্তি তাকে বারবার বিরক্ত করছিলেন এবং ভবিষ্যতে তাকে খুঁজে বের করে কারণ জানতে চান তিনি।

অরুণা বিশ্বাস আরও বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে তিনি কানাডায় বসবাস করছেন। তার পাসপোর্ট না থাকলে তিনি দেশে আসতেন না বলেও মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফারুকী আমাদের কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন : অরুণা বিশ্বাস

আপডেট সময় ০৭:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬