ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

৮৮ রান করতে না পারায় হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল

আকাশ স্পোর্টস ডেস্ক :

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৮৮ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫৪ বলে ৮৮ রানের টার্গেট তাড়ায় ৮৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শ্বারুদ্ধকর ম্যাচে ৩ রানের জয়ে তিন ম্যাচ সিরিজের ৩-০ ব্যবধানে জয় পায় শ্রীলংকা।

শনিবার (২ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে শ্রীলং।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের ওপর চড়াও হয় শ্রীলঙ্কা। দুই ওপেনার চামারি আতাপাত্তু আর ইমেশা দুলহানি গড়েন ৪৩ রানের জুটি। ১০ বলে ১৯ রানের ইনিংস খেলে ইমেশা ফিরলে ভাঙে সেই জুটি।

লঙ্কানদের পরের ব্যাটাররা অবশ্য সেভাবে আর দায়িত্ব নিতে পারেননি। দ্রুতই ফিরে গেছেন হর্ষিতা সামারাবিক্রমা (৪ বলে ৩), হানসিমা করুনারত্নে (৪ বলে ২), নিলাকশিখা সিলভারা (২ বলে ১)।

তবে একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেলে যান আতাপাত্তু। শেষ বলে আউট হওয়ার আগে ঝড়ো ব্যাটিংয়ে ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। আর শেষদিকে নেমে ৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন কাভিশা দিলারি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন। একটি উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা

Tag :
আপলোডকারীর তথ্য

৮৮ রান করতে না পারায় হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল

আপডেট সময় ০৫:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬