ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের বড় হারে সমতায় সিরিজ শেষ নিউজিল্যান্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারিক সক্রিয়তা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী ১০২ রানে অলআউট বাংলাদেশ সময় দেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নতুন নীতি প্রণয়ন: মন্ত্রী ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে: মির্জা ফখরুল থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: আবদুস সালাম

১০২ রানে অলআউট বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয়। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৫ ওভারও খেলতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪.২ ওভারে ১০২ রানেই অলআউট টাইগাররা।

এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে ১-০তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত।

আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ জয়ের সুযোগ পাবে। আর নিউজিল্যান্ড জিতলে সিরিজে (১-১) ভাগ বসানোর সুযোগ পাবে।

এমন সমীকরণের ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

ইনিংসের শুরুটা অবশ্য ঝলমলে করার চেষ্টা করেন ওপেনার সাইফ হাসান। প্রথম দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১৭ রান। ১০ বলে ১৬ রান করেন সাইফ।

কিন্তু ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে টাইমিং মিস করেন বাংলাদেশ দলের ওপেনার। তার বিদায়ের মধ্য দিয়ে ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা পারভেজ হোসেন ইমন।

৩৫ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক লিটন দাস দলীয় স্কোর মোটাতাজা করতে গিয়ে ১৭ বলে ২৩ রানে আউট হন। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।

দলের হয়ে তাওহীদ হৃদয় ২৪ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৩৩ রান করেন। ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কোর ফিগার রান করতে পারেননি। বৃষ্টির কারণে ৫ ওভার ৫ কমলেও পুরো ওভার খেলতে পারেনি বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের বড় হারে সমতায় সিরিজ শেষ নিউজিল্যান্ডের

১০২ রানে অলআউট বাংলাদেশ

আপডেট সময় ০৫:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬