ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ রামুতে রাখাইন তরুণীর লাশ উদ্ধার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: এমপি দিপু আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ৩৬ দিনের কর্মসূচি দিল ১১ দলীয় জোট আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’:মপি আক্তারুজ্জামান

ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’-তে রূপান্তর করতে।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড় এলাকায় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা পর্যন্ত সড়কের মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে এই সড়কটিকে একটি ‘আইডিয়াল ও মডেল রাস্তা’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পের প্রথম ধাপে সড়কটিতে বিভিন্ন আকৃতির ৫৪টি নান্দনিক ফুলের টব স্থাপন করা হয়েছে। এসব টবে বাগান বিলাস, রঙ্গন, অলোকানন্দা, পোর্টুলিকা ও কামিনীসহ বিভিন্ন প্রজাতির ফুলগাছ লাগানো হবে।

ফুটপাত দখল ও গাছ নষ্ট হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশন বা পুলিশের পক্ষে সার্বক্ষণিক পাহারা দেওয়া সম্ভব নয়। আমরা একদিকে গাছ লাগাব, আর অন্য কেউ তা নষ্ট করবে—এভাবে সুফল আসবে না। নগরবাসীকে শপথ নিতে হবে যে ডাস্টবিন ছাড়া কোথাও আবর্জনা ফেলবেন না এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল থাকবেন। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, এক মাসের মধ্যে বর্তমান প্রকল্পের কাজ শেষ হবে। এরপর ধানমন্ডি আবাসিক এলাকা ও লেক কেন্দ্রিক নান্দনিক পরিবেশ গড়ে তোলার কাজ শুরু হবে। পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের

আপডেট সময় ০১:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬