ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমুদ্রতলের সোনালি গোলকের রহস্য উন্মোচন

আকাশ নিউজ ডেস্ক:

সমুদ্রের গভীরে পাওয়া রহস্যময় ‘সোনালি গোলক’ নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা অবশেষে কাটল। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি কোনো এলিয়েন বস্তু নয়, বরং গভীর সমুদ্রের একটি বিরল প্রাণীর অংশ।

২০২৩ সালের ৩০ আগস্ট আলাস্কার উপসাগরে প্রায় ১০,৮২৭ ফুট গভীরে এই গোলকটি পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের নোয়া (ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন) সংস্থার ‘ডিপ ডিসকভারার’ (দূরনিয়ন্ত্রিত সাবমেরিন) এটি খুঁজে পায়। গোলকটি ছিল মসৃণ, গম্বুজাকৃতির, পিতলের মতো রঙের এবং পাথরের সঙ্গে লেগে ছিল। নিচে একটি ছোট ছিদ্রও ছিল।

শুরুতে বিজ্ঞানীরা এটি ডিমের খোল, মৃত স্পঞ্জ, প্রবাল বা এমনকি এলিয়েন কিছু হতে পারে বলে ধারণা করেছিলেন। তবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, এটি জীবজগতের অংশ (প্রোটিনজাত স্তর ছিল)।

বিস্তারিত গবেষণার জন্য নমুনা স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরিতে পাঠানো হয়। সাধারণ পরীক্ষায় ফল না আসায় পরে জিন বিশ্লেষণ (ডিএনএ পরীক্ষা) করা হয়।

শেষ পর্যন্ত জানা যায়, এটি ‘রেলিকান্থাস ড্যাফনিয়াই’ নামে একটি বিরল গভীর সমুদ্রের অ্যানিমোনের (ফুলের মতো সামুদ্রিক প্রাণী) অংশ। এটি মূলত মৃত কোষ বা ত্বকের অংশ, যা প্রাণীটি সরে যাওয়ার বা বংশবৃদ্ধির সময় রেখে যায়। বিজ্ঞানীরা বলছেন, আধুনিক প্রযুক্তির সাহায্যে সমুদ্রের এমন রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমুদ্রতলের সোনালি গোলকের রহস্য উন্মোচন

আপডেট সময় ১১:২০:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬