ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। খবরটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে জানা গেছে।

মৃত্যুবরণ করা সবাই পুরুষ এবং তারা প্রত্যেকেই মক্কায় ইন্তেকাল করেছেন। মদিনা, জেদ্দা বা মিনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুলেটিন অনুযায়ী, ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন। তারা মোট ৮৯টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন যাত্রী বহন করেছে।

এছাড়া সৌদি আরবে হজযাত্রীদের জন্য স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সময়ে হজ আইটি হেল্পডেস্ক থেকে মোট ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬