ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

রোহিঙ্গাদের দেখতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি দুদিনের সফরে আগামী রোববার ঢাকা যাচ্ছেন। এ সময় তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারে যাবেন।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী রোববার সকালে একটি বিশেষ বিমানে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করবেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর ঢাকায় ফিরে একই দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করার কথা রয়েছে আহমদ জাহিদ হামিদির। এ ছাড়া ওই বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

মালয়েশিয়া রোহিঙ্গা ইস্যুতে সরব। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তাঁর দেশ।

গত ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের কয়েকটি সামরিক ক্যাম্পে হামলা চালায়। এরপর শুরু হয় রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান। অভিযানে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতন ও উচ্ছেদের মুখে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখনো প্রতিদিন প্রায় দুই হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে।

গত বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক প্রতিবেদনে বলেছে, রাখাইন রাজ্য থেকে সংখ্যালঘু রোহিঙ্গাদের উচ্ছেদ করতেই মিয়ানমার এই সামরিক অভিযান চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের দেখতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭