ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার কোনো চেষ্টা চালায়, তবে তা ব্যর্থ হতে বাধ্য। ইরানি জাতি কখনোই নতি স্বীকার করবে না।

বুধবার তেহরানের জরুরি সেবা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, তেহরান কোনোভাবেই যুদ্ধ বা অস্থিরতা চায় না। সবসময়ই বিভিন্ন দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক মিথস্ক্রিয়ার ওপর গুরুত্ব দিয়েছে।

পেজেশকিয়ান এমন সময়ে এই মন্তব্য করলেন যখন পাকিস্তানে দ্বিতীয় দফায় সংলাপ আয়োজনের কথা শোনা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট দুইদিনের মধ্যে পাকিস্তানে ‘কিছু ঘটতে পারে’ বললেও তেহরানের পক্ষ থেকে এখনো সংলাপের বিষয়ে সরাসরি মন্তব্য করা হয়নি।

এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে ঠিকই, তবে নতুন কোনো বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

গত ৮ এপ্রিল ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। যা ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। গত শনিবার একটি চুক্তি করার লক্ষ্যে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করলেও তা ব্যর্থ হয়। এজন্য পরস্পরকে দায়ী করেছেন দুই দেশের প্রতিনিধিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান

আপডেট সময় ০৪:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬