ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে স্ট্রোক করে মো.জামশেদ (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে নোয়াখালীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে সৌদি আরবের আবা শহরের কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জামশেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওয়াজ উদ্দিন বেপারী বাড়ির আবু নাছেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, জামসেদ প্রায় ১৪ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে নাজরান এলাকায় নিজ ভাড়া বাসায় হঠাৎ স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কিং খালেদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামছুল আলম রিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সৌদি আরবে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১১:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬