ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে : স্বাস্থ্যমন্ত্রী একই গ্রামের দুই বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্যবস্তু করার দাবি ইসরায়েলের প্রায় শতভাগ কারখানায় বেতন-বোনাস পরিশোধ : বিজিএমইএ সভাপতি কওমি মাদরাসা বোর্ডের বেফাকের ফল প্রকাশ মাংস দেওয়ার নামে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও সমবায় সমিতির পরিচালকরা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ এবার ভেনেজুয়েলাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর ইঙ্গিত ট্রাম্পের আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসিরুদ্দিন পাটোয়ারী

এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্যবস্তু করার দাবি ইসরায়েলের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার একদিন পরই দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে দখলদার ইসরায়েল।

মঙ্গলবার রাতে রাজধানী তেহরানে তাকে লক্ষ্যবস্তু করা হয় বলে একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ‘চ্যানেল ১২’ এর প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, ইসমাইল খতিব হামলায় নিহত হয়েছেন কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েল।

এর আগে স্থানীয় সময় সোমবার রাতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি নিহত হন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলার প্রথম দিনই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকে অবিরত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল।

ইরানও তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে। এর জেরে দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান। এসব হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্যবস্তু করার দাবি ইসরায়েলের

আপডেট সময় ০৪:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬