ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের ১৫ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানজুড়ে চলমান সামরিক অভিযানে দেশটির সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এ পর্যন্ত ইরানের ১৫ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

হেগসেথের মতে, যুদ্ধের এই গতি ও তীব্রতা বিশ্ব আগে কখনো দেখেনি এবং বর্তমানে গড়ে প্রতিদিন এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অত্যন্ত কঠোর ভাষায় দাবি করেন যে, বর্তমানে ইরানের কোনো কার্যকর বিমানবাহিনী, নৌবাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অবশিষ্ট নেই। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ৯০ শতাংশ এবং ড্রোন হামলার ক্ষমতা প্রায় ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে। হরমুজ প্রণালিতে ইরান যে ধরনের তৎপরতা চালাচ্ছে, তাকে তেহরানের চরম হতাশার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন তিনি।

হেগসেথ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব দ্রুতই ইরানের প্রতিরক্ষা খাতের সব শিল্প ও প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হবে। পরিকল্পিতভাবে তাদের সামরিক সামর্থ্যকে অকেজো করে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে, যা শিগগিরই চূড়ান্ত পরিণতির দিকে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের ১৫ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৬:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬