ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করলো জামায়াত সীমান্তে পুশইন নিয়ে সরকারি কর্মপরিকল্পনা ঘোষণার আহ্বান এনসিপি নেত্রীর ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আসামি ধরতে গিয়ে মাদককারবারিদের গণপিটুনির শিকার ২ পুলিশ কর্মকর্তা ইয়াসের-তাবিথের ‘মাস্টারস্ট্রোকে’ কাটল বিশ্বকাপে বাংলাদেশ ব্ল্যাকআউটের শঙ্কা বিনা জামানতে উদ্যোক্তাদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান তিন দিনেও খোঁজ মেলেনি জবি শিক্ষার্থীর বাবার দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

ওমানে ড্রোন বিধ্বস্তের সময় দুই প্রবাসী নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ওমানের উত্তরাঞ্চলে নিরাপত্তাবাহিনী একটি ড্রোন ভূপাতিত করার সময় দুজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমন তথ্য দিয়েছে। তবে বিস্তারিত জানায়নি।

ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, সোহার শহরের আল আউয়াহি শিল্প এলাকায় নিহত দুজনই প্রবাসী ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সোহার শহরের খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা করছে ইরান। বৃহস্পতিবার যুদ্ধের ১৩তম দিন পর্যন্ত ওমানে নিহতের সংখ্যা ছিল একজন। অন্য দেশগুলোর মধ্যে এই সময়ে আমিরাতে ৬, কুয়েতে ৬, সৌদি আরবে তিন, বাহরাইনে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এসব দেশগুলোতে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করলো জামায়াত

ওমানে ড্রোন বিধ্বস্তের সময় দুই প্রবাসী নিহত

আপডেট সময় ০১:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬