ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের ভারত ও আ. লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে, ইরানে আঘাত করার মতো কিছুই বাকি নেই: ট্রাম্প নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম যারা আমাদের নেতাকে হত্যা করেছে, তাদের দেশে বিশ্বকাপ খেলতে যাব না: ইরানের ক্রীড়ামন্ত্রী মানবাধিকার পরিস্থিতির সূচক উন্নতির দিকে: আইনমন্ত্রী জুনে চালু হতে পারে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী বর্তমান সরকার সবার, কারও প্রতিপক্ষ নয়: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নূর সংসদের অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন

বর্তমান সরকার সবার, কারও প্রতিপক্ষ নয়: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নূর

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, বিএনপি, জামায়াত ও এনসিপি সকলেই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছিলাম। কাজেই এ সরকার কারও প্রতিপক্ষ নয়, এ সরকার আমাদের সকলের সরকার। বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের পুনর্গঠনের জন্য আমাদেরকে সফল করতে হবে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই ইফতার মাহফিলের
আয়োজন করা হয়।

নুরুল হক নূর বলেন, আমরা জিয়াউর রহমানকে পেয়েছি। এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই দর্শন, সেই কর্মস্পৃৃৃৃৃৃৃৃৃৃহায় ও উদ্দীপনায় দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ যদি আমরা সরকারকে সহযোগিতা করি তাহলে তারেক রহমানের নেতৃত্বে বেশি দিন প্রয়োজন হবে না, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশকে আমরা একটা ট্র্যাকে তুলতে পারব।

ইরান যুদ্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন পরিস্থিতির যদি অবনতি হয় তবে আমাদের শ্রমিকরা দেশে ফিরলে তাদের কর্মসংস্থান কিংবা তাদের ক্ষতিপূরণ বা তাদের কল্যাণের জন্য মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার সবার, কারও প্রতিপক্ষ নয়: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নূর

আপডেট সময় ০৮:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬