ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শরীয়তপুরে ভ্যান উলটে দুই মাসের শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

শরীয়তপুরের ডামুড্যায় মা ও নানির সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পথে ভ্যান উলটে দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু তাওমিন উপজেলার বাহেরচর এলাকার ইয়াকুব সরদারের ছোট ছেলে।

পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মা মায়া আক্তার ও নানি রিনা বেগম শিশু তাওমিনকে সঙ্গে নিয়ে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য রওনা করেছিলেন। পথে ধানকাঠি ইউনিয়নের বেতমোড়া মোড়ে এসে ভ্যান উলটে খাদে পড়ে যায়। এ সময় তাওমিন ভ্যানের নিচে পড়ায় তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাওমিনকে মৃত ঘোষণা করেন।

মায়া আক্তার বলেন, আমরা অসুস্থ তাওমিনকে ডাক্তার দেখানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের ভ্যানটি ব্যাটারিচালিত অটোর সঙ্গে ধাক্কা লেগে উলটে খাদে পড়ে যায়। এ সময় আমার ছেলে আমার মায়ের কোল থেকে ভ্যানের নিচে পড়ে যায়।

ডামুড্যা থানার ওসি মো. রবিউল হক বলেন, সড়ক দুর্ঘটনায় দুই মাসের একটি শিশু মারা গেছে। আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শরীয়তপুরে ভ্যান উলটে দুই মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬