ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান : মির্জা আব্বাস

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, সরকার মাত্র কাজ শুরু করেছে, ধৈর্য ধরে সময় দিন। যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান, ক্ষমতা এত সহজ নয়। যারা আসবেন তারাও টিকতে পারবেন না।

রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ইফতার ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে টিকে আছে টোকা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়। যারা কিছু হলেই হুমকি দেন তাদের প্রতিহতে বিএনপি প্রস্তুত রয়েছে।

দলের কেন্দ্রীয় এই নেতা বলেন, বিএনপি গায়ে পড়ে ঝামেলা করতে চায় না। কিন্তু এমন কোনো উসকানি দিলে ছেড়ে দেওয়া হবে না।

তিনি বলেন, কোটা আন্দোলনের মধ্য দিয়ে চাকরি লাভের আশায় কিন্তু তারা সরকার হয়ে চাকচিক্যময় হয়ে গেছে। এখন আবার সরকার গঠনের স্বপ্ন দেখছে, তা সম্ভব নয়।

প্রধানমন্ত্রী শনিবার অফিস করছেন, এ নিয়ে যারা সমালোচনা করছেন তাদের সাবধান করে মির্জা আব্বাস তাকে (তারেক রহমান) সহযোগিতা করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান : মির্জা আব্বাস

আপডেট সময় ০৯:২০:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬