ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে চারদিনের প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ভিয়েতনামের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানায়।

প্রাকৃতিক এই দুর্যোগে ২১ জন আহত, ১৬ হাজার ৭শ’র বেশী ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, দু’টি বাঁধ বিধ্বস্ত ও ৩৯ হাজার ৩শ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এছাড়া এতে প্রায় ১ হাজার ২শ’ গবাদি পশু, ৪০ হাজার হাঁস-মুরগি এবং অনেক রাস্তা ভেসে গেছে।

নিহত ৩৭ জনের মধ্যে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় হোয়া বিন প্রদেশের ১১ জন, মধ্যাঞ্চলীয় নঘি অ্যান প্রদেশে ৮ জন ও থান হোয়া প্রদেশে ৮ জন, উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশে ৫ জন, ইয়েন বাই প্রদেশে ৪ জন ও রাজধানী হ্যানয়ের একজন রয়েছে। এছাড়াও সন লা, ইয়েনবাই, হোয়াবিন, থান হোয়া ও মধ্যাঞ্চলীয় কুয়াং ত্রি প্রদেশের আরো ৪০ জন এখনো নিখোঁজ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

আপডেট সময় ০৯:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭