আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
খাদ্যে বিষক্রিয়ায় ইরাকে তিন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়ার ও একজন ফেনীর।
বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার এক শোকবার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
শোক বার্তায় জানানো হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- মোহাম্মদ তারেক, ব্রাহ্মণবাড়িয়া; মো. সাব্বির, ব্রাহ্মণবাড়িয়া; মেহেদী হাসান, ফেনী।
তাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকের বাংলাদেশ দূতাবাস।
আকাশ নিউজ ডেস্ক 


















