ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে ইরানে হামলার নিন্দা জামায়াত আমিরের বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো: এটিএম আজহার রুমমেটের দেহ ৭ টুকরো করে পাঁচ জায়গায় ফেলে আসেন শাহীন: পুলিশ সাধারণ মানুষ যেন উন্নত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবসময় সজাগ থাকব : মির্জা ফখরুল ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো: এটিএম আজহার

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যুদ্ধ বন্ধ না করলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

রবিবার বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরানে যে হামলা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি খামেনির আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়া এ যুদ্ধে আরও যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

এটিএম আজহারুল বলেন, জাতিসংঘ গঠন করা হয়েছিল বিশ্বশান্তির জন্য। অথচ তারা এখন কয়েকটি দেশের তাঁবেদারি করছে। জাতিসংঘ এভাবে ভূমিকা পালন করতে থাকলে একদিন জনগণই বলবে জাতিসংঘের প্রয়োজন নেই। তাদের যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ওআইসিকেও যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এ যুদ্ধে শুধু মধ্যপ্রাচ্য নয়, অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। নিত্য-প্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। সুতরাং জনগণ ও বিশ্বের স্বার্থে দ্রুত এ যুদ্ধ বন্ধ করা উচিত।

প্রধান অতিথি বলেন, এ যুদ্ধ বন্ধ বা হলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি ডাক দেবে। ইসরায়েলকে বলতে চাই, আপনার কয়েক বছর আগে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সে সময় মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। এবারো আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে। তাই আপনারা অবিলম্বে ইরানে যুদ্ধ বন্ধ করুন।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, বিএনপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আগের সরকারের মতো হত্যাকাণ্ডের ঘটানো শুরু করেছে। বিশেষ করে জামায়াতে ইসলামীর কর্মীদের উপর জুলুম করা হচ্ছে। তাদের বলতে চাই, জামায়াত কাউকে ভয় পায় না। তারা সাহসের সঙ্গে ভয় মোকাবিলা করতে পারে।

সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন, সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো: এটিএম আজহার

আপডেট সময় ০৯:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬