ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সু চির সঙ্গে বৈঠক করতে মিয়ানমারে যাচ্ছেন পোপ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের শীর্ষ বৌদ্ধ সন্যাসী, সেনাবাহিনী প্রধান এবং শান্তিতে নোবেল জয়ী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করতে দেশটিতে সফর করবেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর চলমান সহিংসতায় পাঁচ লাখের বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার পর পোপ ফ্রান্সিস সেদেশ সফরে আসার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার ভ্যাটিকানের দেয়া তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত তিনি মিয়ানমার এবং বাংলাদেশ সফর করবেন। সফরে বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে সরকারি দুটি গণ-সমাবেশে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে একটি সমাবেশে অংশ নেবেন পোপ।

ফ্রান্সিসই প্রথম পোপ, যিনি প্রথমবারের মতো মিয়ানমার সফরে আসছেন এবং বাংলাদেশে কোনো পোপ হিসাবে দ্বিতীয় সফর করবেন। এর আগে ১৯৮৬ সালে পোপ জন পল বাংলাদেশ সফরে এসেছিলেন।

২৬ নভেম্বর রাজধানী নেইপিদো শহরে পৌঁছানোর পর ২৪ ঘণ্টার বিশ্রাম শেষে ২৭ নভেম্বর ইয়াঙ্গুন শহরে যাবেন পোপ ফ্রান্সিস। পরে সেখানে দেশটির প্রেসিডেন্ট এবং স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে পৃথক বৈঠক করবেন তিনি। ৩০ নভেম্বর বাংলাদেশের উদ্দেশে মিয়ানমার ত্যাগ করবেন রোমান ক্যাথলিক এই ধর্মগুরু।

ভ্যাটিকানের শীর্ষ এক কর্মকর্তা বলছে, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে পোপ ফ্রান্সিস পৃথক বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাজনীতিবিদ এবং কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সেখানে তার বক্তব্যের প্রধান প্রধান অংশ তুলে ধরবেন পোপ।

২৫ আগস্টের পর থেকে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচিত হয়ে আসছে মিয়ানমার। রাখাইনে সেনাবাহিনীর তাণ্ডবকে পাঠ্যপুস্তকে উল্লিখিত গণহত্যার উদাহরণের সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সু চির সঙ্গে বৈঠক করতে মিয়ানমারে যাচ্ছেন পোপ

আপডেট সময় ০৮:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭