ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

আলোচনায় বসতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সিনিয়র কূটনীতিকরা আগামী সপ্তাহে কৌশলগত আলোচনায় বসতে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ কথা জানায়। খবর সিনহুয়ার।

সিউল সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী লিম সুং-ন্যাম সিউলে আগামী ১৮ অক্টোবর সফররত মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভানের সাথে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উপ-মন্ত্রী পর্যায়ে সর্বশেষ বৈঠকটি ওয়াশিংটনে ২০১৪ সালের জুন মাসে অনুষ্ঠিত হয়। এরপর এ প্রথম উপ-মন্ত্রী পর্যায়ে বৈঠক করতে যাচ্ছে দু’দেশ। এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন মে মাসে দায়িত্ব নেয়ার পর এ ধরণের এটিই হচ্ছে প্রথম বৈঠক।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসন্ন এ বৈঠকে সিউলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নভেম্বরের সফরের প্রস্তুতি এবং উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচিসহ দু’দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

পর্যটন করপোরেশনে বিভিন্ন কোর্সে ভর্তি: আবেদনের শেষ ৪ ডিসেম্বর

আলোচনায় বসতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৩:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭