ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাক থেকে দায়েশ সম্পূর্ণ নির্মূল হবে: এবাদি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জুলাই মাসে দায়েশের কবল থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধার করে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, চলতি ইংরেজি বছরের শেষ নাগাদ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে সম্পূর্ণ নির্মূল করা হবে। মঙ্গলবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এবাদি এ ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি ইরাকের সেনাবাহিনী প্রায় দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দেশটির কৌশলগত শহর হাউয়িজাহ’কে দায়েশের দখলমুক্ত করে। সে ঘটনার পাঁচদিনের মাথায় প্রধানমন্ত্রী এবাদি এ ঘোষণা দিলেন। হাউয়িজাহ পুনরুদ্ধারের ঘটনাকে গোটা বিশ্বের বিজয়’ হিসেবে উল্লেখ করেন এবাদি।

হাউয়িজাহ দায়েশমুক্ত হওয়ার ফলে ইরাকের গোটা উত্তরাঞ্চল থেকে এই জঙ্গি গোষ্ঠীকে বিতাড়ন করা সম্ভব হয়েছে। মসুলের পতনের সঙ্গে সঙ্গে ইরাকে দায়েশের বিদায়ঘণ্টা বেজে যায়।

গত জুলাই মাসে দায়েশের কবল থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধার করে দেশটির সেনাবাহিনী। মসুল ছিল ইরাকে দায়েশের প্রধান ঘাঁটি এবং এই শহর থেকে জঙ্গি গোষ্ঠীটির প্রধান আবুবকর আল-বাগদাদি ২০১৪ সালের জুলাই মাসে কথিত খেলাফতের ঘোষণা দিয়েছিলেন।

বর্তমানে দেশের পশ্চিমাঞ্চলে সিরিয়ার সীমান্তবর্তী ছোট ছোট কয়েকটি শহর দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। মসুল পুনরুদ্ধারের পর সেনাবাহিনীর সঙ্গে উল্লাস করছে নগরীর বেসামরিক নাগরিকরা। ইরাকের সেনাবাহিনী বলেছে, তারা এখন সেদেশের পশ্চিমাঞ্চলীয় ছোট শহরগুলো পুনরুদ্ধারের অভিযান শুরু করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরাক থেকে দায়েশ সম্পূর্ণ নির্মূল হবে: এবাদি

আপডেট সময় ০২:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭