ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ভারতে ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌনমিলন হবে ধর্ষণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে ১৮ বছর বয়সের কম বয়সী কোনো মেয়েকে বিয়ে করে শারীরিক সম্পর্ক করাকে ধর্ষণ বলে রায়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ বুধবার এ রায় দেওয়া হয়। রায়ে আদালত বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সী যেসব কিশোরী ও তরুণীর বিয়ে এরই মধ্যে হয়ে গেছে, তাদের এ রায়ের বাইরে রাখা অসাংবিধানিক।

‘কোনো পুরুষ যদি ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌনমিলন করে, তবে সেটি হবে অপরাধ। কম বয়সী স্ত্রী এক বছর সময়ের মধ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে পারবে।’ ভারতীয় দণ্ডবিধি তথা আইপিসি অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে সম্মতির ভিত্তিতে অথবা সম্মতি ছাড়া কোনো পুরুষের যৌনমিলন অপরাধ হিসেবে গণ্য হবে। তবে ওই মেয়েটি কারো স্ত্রী হলে এবং তার বয়স ১৫ বছরের কম না হলে, সেটি অপরাধ হবে না। তবে আজ আদালতের রায়ের পর সেই বিধান অকার্যকর হয়ে গেল।

এনডিটিভির খবরে বলা হয়, ভারতের মানবাধিকার সংগঠন ‘ইনডিপেনডেন্ট থট’ ১৮ বছরের কম বয়সীদের বিয়ে বন্ধ নিয়ে সর্বোচ্চ আদালতে একটি আবেদন করেছিল। আবেদনে তারা উল্লেখ করেছিল, বিয়ের অনুপযুক্ত মেয়ে ও কম বয়সে বিয়ে হওয়া মেয়েদের সঙ্গে যৌনসম্পর্ক করা নিয়ে আইনে স্ববিরোধিতা আছে। আদালত সেই বিষয়টি বিবেচনায় নিয়েছেন।

ভারতে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন (পিওসিএসও) অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীরা শিশু হিসেবে গণ্য হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌনমিলন হবে ধর্ষণ

আপডেট সময় ০১:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭