ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে এমপি রনির উদ্যোগে মাসব্যাপী গণইফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

পবিত্র রমজান উপলক্ষে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির উদ্যোগে মাসব্যাপী গণইফতারের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রথম ১০ দিন ঐতিহাসিক রাজবাড়ী মাঠে ২ থেকে ৩ হাজার মুসল্লির জন্য আয়োজন করা হবে পানি, খেজুর ও গোস্ত দিয়ে ভুনা খিচুড়ি।

পর্যায়ক্রমে পরবর্তী দিনগুলোতে গাছা কোনাবাড়ী ও টঙ্গীতে তদ্রূপ আয়োজনের ব্যবস্থা করা হবে।

সাবেক ছাত্রদল নেতা মো. মোনায়েম খন্দকার নায়েম জানান, রমজানের প্রথম ১০ দিন গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে সর্বস্তরের মুসলিম রোজাদার ভাইদের জন্য গাজীপুর-২ আসনের নবনির্বাচিত এমপি রনি ভাইয়ের পক্ষ থেকে গণইফতারের আয়োজন করা হয়েছে। এই মাঠে রমজানের প্রথম ১০ দিন প্রতিদিন ২ থেকে ৩ হাজার রোজাদারের ইফতার আয়োজন হবে।

গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল জানান, মাসব্যাপী ইফতার মাহফিলে রোজাদারদের জন্য পানি খেজুর এবং গোস্ত দিয়ে প্রতিদিন ভুনা খিচুড়ির ব্যবস্থা থাকবে।

তিনি আরও জানান, গাজীপুর-২ নির্বাচনি এলাকাকে ৪টি ভাগে ভাগ করে প্রথম ৭ দিন ভাওয়াল রাজবাড়ী মাঠে এবং পরবর্তী ৭ দিন করে টঙ্গী, গাছা ও সালনাতে অনুরূপ আয়োজন চলবে। এছাড়াও ওই এলাকাগুলোতে ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজীপুরে এমপি রনির উদ্যোগে মাসব্যাপী গণইফতার

আপডেট সময় ০৬:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬