ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেফতার করেছে। সোমবার পবিত্র রমজান মাস শুরুর আগে, মসজিদের প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ না করেই সোমবার সন্ধ্যায় ইমাম আল-আব্বাসিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ইসরাইল আল-আকসা মসজিদে প্রবেশ ও কার্যক্রম নিয়ন্ত্রণ জোরদার করেছে। মসজিদের ইমাম, খতিব এবং মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, একই সঙ্গে বসতি স্থাপনকারীদের মসজিদে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে, যা ইসরাইলি পুলিশের কঠোর নিরাপত্তা তত্ত্বাবধানে হচ্ছে।

হামাস এই ঘটনার নিন্দা জানিয়েছে। মঙ্গলবার বিবৃতিতে তারা বলেছে, ইমামের গ্রেফতারের ঘটনা আল-আকসায় সরাসরি হস্তক্ষেপ এবং ইমামদের ওপর অগ্রহণযোগ্য আক্রমণ হিসেবে বিবেচিত। হামাস আরও উল্লেখ করেছে, ইসরাইলের পদক্ষেপ—মসজিদের পবিত্রতা লঙ্ঘন, মুসল্লিদের প্রবেশে বাধা, রমজানের প্রস্তুতি ব্যাহত করা এবং বসতি স্থাপনকারীদের অভিযান বৃদ্ধি—সবই মসজিদের নিয়ন্ত্রণ ও ইহুদিকরণের জন্য একটি ধারাবাহিক প্রচেষ্টা।

হামাস জেরুজালেম, পশ্চিম তীর এবং ১৯৪৮ সালের ভূখণ্ডের ফিলিস্তিনিদের আল-আকসায় অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। তারা মসজিদে নামাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি মসজিদের পরিচয় পরিবর্তনের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বানও জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

আপডেট সময় ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬