ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করব: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রথম কার্যদিবসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করব। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, মূল লক্ষ্য জনগণের সেবা করা। সকলের সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো নির্মূল করা হবে এবং যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনও দেওয়া হবে।

মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে প্রথম কর্মদিবসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী সরকার পরিচালনায় কাজ করব। মানুষের যে সমস্যা ছিল সরকার সেই সব সমস্যা নিয়ে কাজ করবে। কৃষকের সমস্যা, মেহনতি মানুষের সমস্যা, কর্মজীবী নারীদের সমস্যা বেকার সমস্যাসহ অন্যান্য সমস্যা নিয়ে কাজ করবে সরকার।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের আইশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি যতটা খারাপ ভাবা হচ্ছে ততটা না। এছাড়া মব কালচারও থাকবে না, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে। সর্বপরি আমাদের ওপর প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। সবকিছুর ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করব: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬