ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমির খসরু

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এত বছর পরে একটি নির্বাচিত সংসদ হয়েছে। এটা সবচেয়ে আনন্দের বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সংসদে প্রতিনিধি নির্বাচিত করেছেন, জনগণের কাছে তিনি দায়বদ্ধ থাকবেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, নির্বাচিত হওয়ার আনন্দের সঙ্গে বাংলাদেশের জনগণের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার সম্পৃক্ত। তাই আজকে আনন্দের দিন, আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি। মানুষের মালিকানার জন্য আমরা এত বছর সংগ্রাম করেছি, আমরা মনে করি সেদিকে আমরা যাচ্ছি।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মূলমন্ত্র হচ্ছে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং জবাবদিহিতার আওতায় আনতে পারবে। বিষয়টি কার্যকর করার জন্য সকল সংসদ সদস্যেরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, আমরা তো সংবিধানের কথা সবসময় বলি। সাংবিধানিকভাবে সংসদ চলতে হবে। কে শপথ নেবেন, কারা শপথ নেবেন না এটা তাদের ব্যক্তিগত বিষয়। নির্বাচিত হয়েছি, তাই আমরা মনে করি জনগণের প্রতি যদি সম্মান জানাতে হয়, তাহলে শপথ নিয়ে সংসদে বসতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমির খসরু

আপডেট সময় ০২:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬