ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

পেরুর জঙ্গলে নতুন ব্যাঙের সন্ধান

আকাশ নিউজ ডেস্ক :

বিজ্ঞানীরা পেরুর জঙ্গলে খুঁজে পেলেন এক নতুন প্রজাতির ব্যাঙ। কিন্তু দুঃখের কথা হলো, আবিষ্কারের সঙ্গে সঙ্গেই সেই ব্যাঙের টিকে থাকা নিয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে।

খবর অনুসারে, দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সান মার্টিন অঞ্চলের পাহাড়ি বনাঞ্চলে এই ব্যাঙটির সন্ধান মেলে। পেরু ও ফ্রান্সের একদল বিজ্ঞানী স্থানীয় আদিবাসী গাইডদের সহায়তায় সেখানে গবেষণা চালান। এই ব্যাঙের নাম রাখা হয়েছে ওরিওবেটস শাংকুসাচা। কিচুয়া-লামিস্তা ভাষায় ‘শাংকু সাচা’ মানে হলো ‘বনের হৃদয়’। নামটি দেওয়া হয়েছে স্থানীয় আদিবাসীদের সম্মানে এবং বনের সঙ্গে তাদের গভীর সম্পর্কের কথা মাথায় রেখে।

এই ব্যাঙটি আকারে খুব ছোট, প্রায় এক ইঞ্চি লম্বা। রঙ গাঢ় বাদামি, চোখ সোনালি। শুকনো পাতা, শেওলা ও ঝোপঝাড়ের ভেতরে সহজেই লুকিয়ে থাকতে পারে। সাধারণত রাতে বের হয় এবং মাটির ওপর চলাফেরা করে।

এই প্রজাতির ব্যাঙ থাকে ক্লাউড ফরেস্টে (উঁচু পাহাড়ি বন, যেখানে প্রায়ই কুয়াশা থাকে)। এসব বন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৪৩০ ফুট বা তার বেশি উচ্চতায় অবস্থিত। সমস্যা হলো, এই বন এখন দ্রুত কমে যাচ্ছে।

বিজ্ঞানীদের মতে, ওই অঞ্চলের প্রায় ৬০ শতাংশ বন ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। কফি চাষ, গবাদিপশুর চারণভূমি তৈরি এবং অবৈধ গাছ কাটাই এর প্রধান কারণ। বন কমে যাওয়ায় ব্যাঙটির থাকার জায়গা খুবই সীমিত হয়ে পড়েছে।

এ কারণে গবেষকরা বলছেন, নতুন এই ব্যাঙ প্রজাতিকে এখনই বিপন্ন (বিলুপ্তির ঝুঁকিতে) হিসেবে ধরতে হবে। সময়মতো বন রক্ষা করা না গেলে, ‘বনের হৃদয়’ নামের এই ব্যাঙ খুব দ্রুতই হারিয়ে যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

পেরুর জঙ্গলে নতুন ব্যাঙের সন্ধান

আপডেট সময় ১১:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬