ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক :  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলছে তাদের ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে নাউজুবিল্লাহ। এই ধরনের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভকদগাজীতে এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মা-বোনদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ হবে অন্যতম প্রধান হাতিয়ার। নির্বাচিত হলে সবার আগে আমি আমার মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। নারী জাগরণ শুরু হয়েছে, আপনারা আজ অনেক বেশি সজাগ।

তিনি বলেন, কৃষিভিত্তিক শিল্প ও ইপিজেড তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা হবে।

এছাড়া, নির্বাচিত হলে প্রথম বছরের মধ্যেই ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

ব্যক্তিগত আবেগ জড়িয়ে বিএনপি মহাসচিব বলেন, এটিই আমার শেষ নির্বাচন। আমি আগে অনেক নির্বাচন করেছি, জিতেছি আবার হেরেছিও; কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমাকে শেষবারের মতো কাজ করার সুযোগ দিন।

তিনি সংস্কার বাস্তবায়ন, সংবাদপত্রের স্বাধীনতা এবং একটি শোষণমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নতুন সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬