ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে একটা দল ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে: আমির খসরু ৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: শফিকুল আলম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ইতালিকে বড় ব্যবধানে উড়িয়ে প্রতিশোধ নিলো স্কটল্যান্ড

একটা দল ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে: আমির খসরু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের বিএনপির এ প্রার্থী বলেছেন, পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে নানা বিষয় উঠে আসছে। একটা দল ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নাম্বার নিচ্ছে।

তিনি বলেন, এসব করে তারা যে কিছু করতে পারবে তা নয়, কারণ জনগণ এসবে বিভ্রান্ত হবে না। এসব বিষয় মাথায় রেখে সবাইকে সাবধান হতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তার নির্বাচনি এলাকার জন্য ১১ দফা প্রতিশ্রুতিও দেন আমির খসরু।

তিনি বলেন, তারা তো নির্বাচনই চায়নি। জনগণের প্রতি তাদের আস্থা নেই। এ সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এবং ব্যালটের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে।

আমির খসরু বলেন, চট্টগ্রামসহ সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ার দেখে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। জনগণের ভোটে যারা ক্ষমতায় যেতে পারবে না তারাই এই ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

আমির খসরুর আসনের ১১ দফা উন্নয়ন পরিকল্পনা হলো- আধুনিক ও জনবান্ধব চিকিৎসা নিশ্চিত করতে নিজ এলাকায় ১২০০ শয্যার হাসপাতাল নির্মাণ। তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভর করে গড়ে তোলা, শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা চালু করে নিরাপদ এলাকা নিশ্চিত করা, পানি সংকট নিরসন, জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তোলা, যানজটমুক্ত নগর, পরিবেশ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ, টেকসই ও নিরাপদ রাস্তাঘাট তৈরি করা, চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়নের ব্যবস্থা করা, সহজ ও সমন্বিত নাগরিক সেবা সর্বোপরি পরিকল্পিত ও আধুনিক নগরায়নের মাধ্যমে চট্টগ্রাম-১১ আসনকে একটি পরিকল্পিত, আধুনিক ও এডভান্স নগর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ এবং আমির খসরুর ছেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল

একটা দল ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে: আমির খসরু

আপডেট সময় ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬