ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়। সোমবার রাজধানীর বনানীতে নির্বাচনী পথসভায় তিনি এমনটা জানান।

তারেক রহমান বলেন, নির্বাচন ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও সেভাবেই পরিকল্পনা গ্রহণ করতে চেষ্টা করেছি। পথসভায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, বনানী এলাকা তার ও তার ভাইয়ের বেড়ে ওঠার স্থান এবং এখানেই তাদের জন্ম। তাদের পরিবার ও সন্তানদের জন্মও এই এলাকায়। ফলে এ এলাকার মানুষের সঙ্গে তাদের গভীর পারিবারিক, মানসিক ও আত্মিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াও জীবনের দীর্ঘ সময় এই এলাকাতেই কাটিয়েছেন। এ কারণেই বনানীর মানুষের সঙ্গে তাদের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আবেগ ও বিশ্বাসের জায়গায়ও দৃঢ়।

নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশাকে সামনে রেখেই বিএনপি নির্বাচনি ইশতেহার ও কর্মসূচি প্রণয়ন করেছে।

তিনি জানান, আগামী ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার গঠন করতে পারলে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান

আপডেট সময় ০১:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬