ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ, জামায়াত আমিরের হুঁশিয়ারি নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ধর্মঘট স্থগিত, অচলাবস্থা কাটিয়ে ফের সচল চট্টগ্রাম বন্দর নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা হংকংয়ে গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

লেবাননে ভবন ধসে নিহত ৯,আহত আরও কয়েকজন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের উত্তরাঞ্চলের বন্দরনগরী ত্রিপোলিতে দুটি ঝুঁকিপূর্ণ ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর আল জাজিরার।

রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে লেবাননের গণমাধ্যমকে সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ খ্রেইশ জানান, দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। তবে জীবিত উদ্ধার করা ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ভবনটি দুটি ব্লকে বিভক্ত ছিল, প্রতিটি ব্লকে ছয়টি করে অ্যাপার্টমেন্ট ছিল। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ভবন ধসের সময় ভেতরে অন্তত ২২ জন মানুষ ছিলেন।

ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। সিভিল ডিফেন্সের দলগুলোর সঙ্গে লেবানিজ রেড ক্রিসেন্ট ও বিভিন্ন জরুরি ও ত্রাণ সংস্থার কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। এলাকার বাসিন্দারাও উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা ধ্বংসস্তূপ সরাতে এবং আটকে পড়াদের কাছে পৌঁছাতে ভবনে ফাঁক তৈরি করতে সহায়তা করেন।

ত্রিপোলির মেয়র আবদেল হামিদ কারিমেহ সাংবাদিকদের বলেন, অনিরাপদ ভবনের কারণে ত্রিপোলিকে ‘দুর্যোগ কবলিত শহর’ ঘোষণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘বহু বছরের অবহেলার কারণে ত্রিপোলির হাজার হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিস্থিতি ত্রিপোলি পৌরসভার সামর্থ্যের বাইরে।’

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ধসে পড়া ভবনের আশপাশের আবাসিক ভবনগুলোও ঝুঁকিপূর্ণ মনে করে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। এ কাজে ইন্টারনাল সিকিউরিটি ফোর্সেস এবং ত্রিপোলি পৌর পুলিশের সদস্যরা অংশ নেন।

এনএনএর খবরে বলা হয়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সব জরুরি সেবাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আশপাশের ভবনের বাসিন্দাদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও নিতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক বিবৃতিতে জানান, যেসব ভবন খালি করতে হবে, সেখানকার সব বাসিন্দাকে বাসাভাড়া সহায়তা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, ‘বহু বছরের জমে থাকা অবহেলার ফল হিসেবে এই ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। নিহতদের জীবনের প্রতি সম্মান জানিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাকে যেন সস্তা ও স্বল্পদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয় সেজন্য আমি ত্রিপোলি ও অন্যান্য এলাকার রাজনৈতিক সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাই।’

ন্যায়বিচারমন্ত্রী আদেল নাসসার উত্তরাঞ্চলের পাবলিক প্রসিকিউটরকে এ ঘটনায় তাৎক্ষণিক তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এনএনএ। ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

লেবাননে ভবন ধসে নিহত ৯,আহত আরও কয়েকজন

আপডেট সময় ১১:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬