ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আফগানিস্তানে মিনিবাস উল্টে নিহত ১৫

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

আফগানিস্তানের উত্তর-পূর্বে মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র বলেন, বাসটি বাদাখশান প্রদেশ থেকে রাজধানী ফৈজাবাদের দিকে যাচ্ছিল। তবে সড়ক খারাপ হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে পাহাড়ে ধাক্কা দেয়। এতে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচজন মহিলা এবং চারজন পুরুষ রয়েছে। এছাড়াও আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সড়কে বেহাল অবস্থা, বিপজ্জনক গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণের অভাবের কারণে আফগানিস্তানে প্রায় সময় মারাত্মক দুর্ঘটনা শিকার হতে হয়। গত বছরের আগস্টে ইরান থেকে ফিরে আসা অভিবাসীদের বহনকারী একটি বাস পশ্চিম হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ে। এতে শিশুসহ ৭৮ জন নিহত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আগস্টের শেষের দিকে চালকের অবহেলার কারণে রাজধানী কাবুলের কাছে মহাসড়কে একটি বাস উল্টে ২৫ জন নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

আফগানিস্তানে মিনিবাস উল্টে নিহত ১৫

আপডেট সময় ১০:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬